জিয়াউল আহসানকে একক ভ্যানে না আনার আবেদন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একক ভ্যানে না এনে অন্যান্য বন্দির সঙ্গে বহনের আবেদন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ আবেদন করেন জিয়াউল আহসান...

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একক ভ্যানে না এনে অন্যান্য বন্দির সঙ্গে বহনের আবেদন করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ আবেদন করেন জিয়াউল আহসানের আইনজীবী ও ছোট বোন অ্যাডভোকেট নাজনীন নাহার।

নাজনীন নাহার জাগো নিউজকে বলেন, ‘এটি আনঅফিশিয়াল আবেদন। মামলা-সংক্রান্ত কোনো আবেদন নয়।’

আবেদনে বলা হয়, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনার সময় জিয়াউল আহসানকে অন্যান্য বন্দির সঙ্গে না এনে পৃথক একটি ভ্যানে বহন করা হচ্ছে বলে তারা জানতে পেরেছেন। এককভাবে পরিবহনের সময় তার কোনো ধরনের দুরভিসন্ধিমূলক ক্ষতির আশঙ্কা রয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এ অবস্থায় জিয়াউল আহসানকে একক ভ্যানে না এনে অন্যান্য বন্দির সঙ্গে ট্রাইব্যুনালে আনার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তার জীবনহানির ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

এফএইচ/কেএইচকে

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1158035
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World