হেবা-সংক্রান্ত বিধান নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে ওলামা মাশায়েখদের সাক্ষাৎ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সম্পত্তি হস্তান্তর আইন ও হেবা-সংক্রান্ত বিধান নিয়ে আইনমন্ত্রী মুহাম্মাদ আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তারা এ বিষয়ে নিজেদের বক্তব্য ও উদ্বেগ তুলে ধরেন। বিষয়টি নিশ্চিত করেন ই...

সম্পত্তি হস্তান্তর আইন ও হেবা-সংক্রান্ত বিধান নিয়ে আইনমন্ত্রী মুহাম্মাদ আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তারা এ বিষয়ে নিজেদের বক্তব্য ও উদ্বেগ তুলে ধরেন। বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার ও যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে হেবা বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে শরিয়াহ নির্ধারিত শর্ত এবং সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত প্রস্তাবিত বা সংশোধিত আইনে শরিয়াহর সঙ্গে কোনো সাংঘর্ষিকতা নেই—এমন দাবির পক্ষে উপস্থাপিত বিভিন্ন যুক্তি ও অসংগতি তুলে ধরেন আলেমরা।

তারা বলেন, মুসলিমদের পারিবারিক সম্পত্তি হস্তান্তর ও হেবা-সংক্রান্ত বিধান প্রণয়নের ক্ষেত্রে শরিয়াহর সুস্পষ্ট বিধান, ফিকহি মূলনীতি ও প্রচলিত বাস্তবতা যথাযথভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন। কোনো বিধান শরিয়াহর মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হলে সংশ্লিষ্ট আলেম-ওলামার সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় সংশোধন করা জরুরি।

এ সময় আইনমন্ত্রী আলেমদের বক্তব্য ধৈর্যসহকারে শোনেন এবং তাদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অবগত হন বলে জানানো হয়েছে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শীর্ষস্থানীয় আলেম-ওলামা ও বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করবে। একই সঙ্গে মুসলিম নাগরিকদের ধর্মীয় বিশ্বাস ও শরিয়াহর বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এমইউ/কেএইচকে

Original Source
https://www.jagonews24.com/politics/news/1158031
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World