বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বাবার মৃত্যুর খবর জানান। আবেগঘন সেই পোস্টে সালমা লেখেন, \'আমার আব্বা আর নেই।\' সালমার বাবার নাম ফজলুল হক। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ...

জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বাবার মৃত্যুর খবর জানান।

আবেগঘন সেই পোস্টে সালমা লেখেন, 'আমার আব্বা আর নেই।'

সালমার বাবার নাম ফজলুল হক। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ, জানাজা ও দাফনের সময়-স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত, সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। সম্প্রতি বিপ্লব সাহার সঙ্গে তার দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘প্রেম লীলা’। লোকজ ঐতিহ্য ও প্রেমের আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিওও মুক্তি পেয়েছে।

এর আগে সাময়িক বিরতির পর রেকর্ডিংয়ে ফিরে গুরু শফি মণ্ডলের কথা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি গান রেকর্ড করেন তিনি। গানটি দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

এ ছাড়া রোহান রাজের লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন সংগীতায়োজনেও কণ্ঠ দিয়েছেন সালমা। গানটিতে তার সঙ্গে রয়েছেন সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজ। মিউজিক ভিডিওর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং গানটি ১৭ সেপ্টেম্বর প্রকাশের কথা রয়েছে। 

এলআইএ/কেএইচকে

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1158029
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World