ধসে পড়লো হাসপাতালের ছাদের পলেস্তারা, আহত ৪

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একাংশের পলেস্তারা ধসে পড়ে জরুরি বিভাগের একজন ব্রাদারসহ চারজন আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা অন্তত ১২ জন রোগী ও চিকিৎসকসহ তিনজন সহযোগী উপ...

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদের একাংশের পলেস্তারা ধসে পড়ে জরুরি বিভাগের একজন ব্রাদারসহ চারজন আহত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় জরুরি বিভাগে চিকিৎসাসেবা নিতে আসা অন্তত ১২ জন রোগী ও চিকিৎসকসহ তিনজন সহযোগী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭০ বছরের পুরোনো ভবনটির ছাদের নিচের অংশে প্লাস্টিকের বোর্ড লাগানো ছিল। হঠাৎ ছাদের নিচের অংশের পলেস্তারা খুলে প্লাস্টিকের বোর্ডের ওপর পড়ে। পরে প্লাস্টিকের বোর্ডসহ পলেস্তারা জরুরি বিভাগের ভেতরে থাকা লোকজনের ওপর পড়ে। এতে জরুরি বিভাগের ব্রাদার রফিকুল ইসলাম ও রোগীর সঙ্গে আসা তিনজন আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার সময় জরুরি বিভাগে থাকা রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, ‌‌এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। ছাদের পলেস্তারা ধসে পড়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি দিনাজপুর সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান ।

এমদাদুল হক মিলন/এসআর

 

Original Source
https://www.jagonews24.com/country/news/1158023
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World