আগামী বছর নেপালে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নেপালের আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর দেশটিতে সফর করবে টাইগাররা, যেখানে নেপালের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন কুমার দাসের দল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে বিসিবি। একই বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সিরিজটি সাম...

নেপালের আমন্ত্রণে সাড়া দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর দেশটিতে সফর করবে টাইগাররা, যেখানে নেপালের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন কুমার দাসের দল। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে বিসিবি।

একই বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে সিরিজটি সাম্প্রতিক সময়ে নেপালে ভয়াবহ বন্যায় নিহতদের উৎসর্গ করা হবে। নেপালের রাজধানী কাঠমুন্ডুতে আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ মাঠে গড়াবে সিরিজটি।

বাংলাদেশ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির মধ্যে এক বৈঠকে সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা শুরু হয়। রাষ্ট্রদূত ভান্ডারি আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রস্তাবিত সফর এবং দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানায়, নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানিয়েছে বিসিবি। তিন ম্যাচের এই সিরিজ ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ ও নেপালকে একত্র হওয়ার এবং ভয়াবহ ক্ষয়ক্ষতির এই সময়ে বন্ধুত্ব ও সংহতির বার্তা দেওয়ার সুযোগ করে দেবে।

নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দেশটির ক্রিকেটের সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে বিসিবি। পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টদের উপকারে আসতে পারে এমন উদ্যোগের কথাও জানিয়েছে বিসিবি।

এবারই প্রথম কোনো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। এর আগে ১০ বছরের ব্যবধানে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের দেখায় প্রত্যাশিত জয় পায় টাইগাররা।

এসকেডি/আইএইচএস

Original Source
https://www.jagonews24.com/sports/cricket/1157977
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World