সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এফডিসিতে অনুষ্ঠিত হলো ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে দেশীয় চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অবদান রাখা গুণী নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালি...

চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এফডিসিতে অনুষ্ঠিত হলো ‘ফিল্ম ডিরেক্টরস ডে’। বুধবার (১৬ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে দেশীয় চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে অবদান রাখা গুণী নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। আরও ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সহ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা।

বাংলা চলচ্চিত্রে দুই শতাধিক চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আমন্ত্রিত অতিথিরা তার হাতে সম্মাননা তুলে দেন।

এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয় পরিচালক কাজী হায়াত, সোহেল রানা, মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, আবু মুসা দেবু, মহিউদ্দিন শাকের, আবুল খায়ের বুলবুল ও আওকাত হোসেনকে। সম্মাননা গ্রহণ করেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনও।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আগের সিনেমাগুলো আমরা শুধু দেখতামই না, সেগুলো আমাদের হৃদয়ে থেকে যেত। কোনো না কোনো ইতিবাচক বার্তা আমাদের হৃদয়ে গেঁথে থাকত। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব, আগামীতে এমন সিনেমা নির্মিত হবে, যেগুলো সবই আমাদের কথা বলবে। আমরা চাই এমন সিনেমা নির্মিত হোক, যেগুলো সমাজকে পরিবর্তন করবে।’

আয়োজনের সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন চিত্রনায়িকা দিঘী। গান পরিবেশন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী কোনাল।

 

এমআই/এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157961
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World