জুলাইয়ের মানুষকে জুলাই জাদুঘরের মহাপরিচালক করা সরকারের সঠিক সিদ্ধান্ত

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের নিয়োগ দেওয়াকে সরকারের সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খাঁন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্...

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হিসেবে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের নিয়োগ দেওয়াকে সরকারের সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিশেষ সহকারী রাশেদ খাঁন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পেস্টে তিনি লেখেন, ‘একজন নিপিড়ীত ও মজলুম সাংবাদিক, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখ যোদ্ধা এহসান মাহমুদ ভাইয়ের জন্য শুভকামনা রইলো। জুলাইয়ের মানুষকে জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক করা সরকারের একটি সঠিক সিদ্ধান্ত।’

এর আগে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ।

চুক্তিতে এক বছরের জন্য তাকে এই নিয়োগ দিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এমআইএইচএস/

Original Source
https://www.jagonews24.com/national/news/1157944
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World