ফ্যাসিস্টদের হাত থেকে দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ দুলু
ফ্যাসিস্টদের হাত থেকে দেশ রক্ষা করতে দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, যারা বিগত ১৭ বছরে গুম, খুন, নির্যা...











